News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে জমা পড়া ৯টি মনোনয়নই বৈধ: রিটার্নিং অফিসার
Image

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে জমা পড়া ৯টি মনোনয়নই বৈধ: রিটার্নিং অফিসার

আগরতলা, ২৮ মার্চ : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে জমা পড়া নয়টি মনোনয়নই বৈধ। আজ মনোনয়ন পত্র স্ক্রুটিনির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার।

এদিন তিনি বলেন, গতকাল বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার এবং কংগ্রেসের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী আশীষ কুমার সাহা মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

১-ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে ইতিমধ্যেই বহুজন মুক্তি পার্টির ব্রজলাল দেবনাথ, নির্দল প্রার্থী রমেন্দ্র রিয়াৎ, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (এ) এর অর্ণব রায়, নির্দল প্রার্থী বলরাম দেববর্মা, নির্দল প্রার্থী (আদি বিজেপি) মিলনপদ মুড়াসিং, আমরা বাঙ্গালী দলের প্রার্থী গৌরী শঙ্কর নন্দী, এসইউসিআই (সি) এর প্রার্থী অরুণ কুমার ভৌমিক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিন তিনি আরও বলেন, আজ সকাল ১১টা থেকে মনোনয়ন পত্র স্ক্রুটিনির কাজ শুরু হয়েছিল। স্ক্রুটিনির পর জমা পড়া নয়টি মনোনয়নই বৈধ বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top