News Flash

  • Home
  • দিনের খবর
  • কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অতিশী, চিন্তার কথা জানালেন এএপি নেত্রী
Image

কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অতিশী, চিন্তার কথা জানালেন এএপি নেত্রী

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): আবগারি দুর্নীতি মামলায় ইডি-র হাতে ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানালেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী। অতিশী এক্স মাধ্যমে নিজের মনের কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, “দেশে এই প্রথমবার একজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হল, অরবিন্দ কেজরিওয়াল জেড প্লাস সুরক্ষা পেয়ে থাকেন।” এরপরই অতিশী যুক্ত করেছেন, “এখন কেন্দ্রীয় সরকারের ইডি-র হেফাজতে রয়েছেন তিনি, আমরা তাঁর নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন।”

উল্লেখ্য, দিল্লির আবগারি মামলায় এএপি প্রধানকে মোট ন’বার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু আট বারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। শেষ পাঠানো সমনে বৃহস্পতিবারই ইডি দফতরে হাজিরা দিতে বলা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। কিন্তু হাজিরা না দিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। হাইকোর্ট তা খারিজ করলে সুপ্রিম কোর্টে যান তিনি। অন্য দিকে, হাইকোর্ট রক্ষাকবচ না দেওয়ার পরেই তৎপর হয় ইডি। বিশাল পুলিশ বাহিনী নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কেজরির বাসভবনে যান ইডি আধিকারিকেরা। তাঁর বাড়ি তল্লাশি করেন। ইডি সূত্রে খবর, কেজরিওয়ালের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘণ্টা দুয়েকের তল্লাশি শেষে কেজরিকে গ্রেফতার করে ইডি।

Releated Posts

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top