News Flash

  • Home
  • প্রধান খবর
  • জগনমোহন সরকারকে তোপ প্রধানমন্ত্রীর, বললেন রাজ্যবাসী প্রতারিত বোধ করছেন
Image

জগনমোহন সরকারকে তোপ প্রধানমন্ত্রীর, বললেন রাজ্যবাসী প্রতারিত বোধ করছেন

পালনাড়ু, ১৭ মার্চ (হি.স.): অন্ধ্রপ্রদেশের জগনমোহন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার অন্ধ্রপ্রদেশের পালনাড়ুতে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “অন্ধ্রপ্রদেশের জনগণ দু”টি সংকল্প নিয়ে এগিয়ে চলেছেন। তারা সিদ্ধান্ত নিয়েছে তারা কেন্দ্রে এনডিএ সরকারকে ফিরিয়ে আনবেন। জনগণ রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ এবং তাদের সরাতে চায়। অন্ধ্রপ্রদেশের জনগণ রাজ্য সরকারের দ্বারা বিশ্বাসঘাতকতা অনুভব করছেন।”

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “রামমন্দির উদ্বোধনের দিন আমার মনে আছে, সারা রাজ্য ভগবান রামের প্রত্যাবর্তন উদযাপন করেছিল। তেলেগু জনগণ কখনই এনটিআরকে ভুলতে পারে না। কিভাবে তিনি ভগবান রাম এবং ভগবান কৃষ্ণের ভূমিকাকে প্রাণবন্ত করেছেন। তিনি সারাজীবন কৃষক ও দরিদ্রদের অধিকারের জন্য লড়াই করেছেন এবং এর কারণে তাকে কংগ্রেসের অত্যাচার সহ্য করতে হয়েছে। কংগ্রেস বরাবরই অন্ধ্রপ্রদেশের গর্বকে অপমান করেছে। আমাদের সরকার সর্বদা অন্ধ্রপ্রদেশের গর্বের প্রতি শ্রদ্ধাশীল। কংগ্রেস কীভাবে তাঁকে (এনটিআর) অপমান করেছে তা নিয়ে আলোচনা করতে চাই না। তবে বিজেপি এবং এনডিএ সর্বদা দেশের জন্য নিবেদিত নেতাদের সম্মান করে।”

Releated Posts

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top