উ ২৪ পরগনা, ১৭ মার্চ (হি.স): রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভিনরাজ্য থেকে এক ব্যক্তি কে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। ধৃতের নাম বিদ্যাভূষণ প্রসাদ। ধৃতের বাড়ি ঝাড়খন্ডের জামশেদ পুরে | ধৃতের কাছ থেকে জাল পরিচয় পত্র সহ ভারতীয় রেলের জাল নথিপত্র ও ভুয়ো ব্যাংক একাউন্ট , একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, গতবছর আগস্ট মাসে বাগদা থানার আইসঘাটা এলাকার এক গৃহবধূ বনগাঁ আদালতে জানান। কোর্ট মাধ্যমে সেই অভিযোগ পৌছায় বাগদা থানায় । এরপরই ঘটনার তদন্তের নেমে গত ১৪মার্চ ছত্তিশগড়ের দুন থেকে অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তার স্বামীকে রেলে চাকরি দেওয়ার নাম করে অভিযুক্ত ৪১লক্ষ টাকা হাতিয়ে নেয়। ৭দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে ধৃত কে রবিবার বনগাঁ আদালতে তোলা হলে ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ধৃত ১
Tags:
Releated Posts
২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…
উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির
নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…
বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন
বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…
সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…


















