News Flash

Image

লোকসভা নির্বাচনে বিপিএফ-এর সঙ্গে জোটের সম্ভাবনা নস্যাৎ হিমন্তবিশ্বের

বঙাইগাঁও (অসম), ৫ মাৰ্চ (হি.স.) : লোকসভা নির্বাচনে বডোল্যান্ড পিপলস্ ফ্রন্ট (বিপিএফ)-এর সঙ্গে জোটের সম্ভাবনা একবাক্যে নস্যাৎ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ মঙ্গলবার এখানে ‘বিকাশ যাত্রা’র এক অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আসন্ন লোকসভা নির্বাচনে হাগ্ৰামা মহিলার নেতৃত্বাধীন বিপিএফ-ঘোষিত সম্ভাব্য সহযোগিতাকে ঘিরে সাম্প্রতিক জল্পনা প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকদের জিজ্ঞাসার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘বডোল্যান্ড পিপলস ফ্রন্টের সঙ্গে জোটের বিষয়ে কোনও কথাই হয়নি। এ ধরনের জল্পনা কাল্পনিক। এক কথায়, বোডোল্যান্ড পিপলস ফ্রন্টের সঙ্গে জোট বাঁধার বিষয়ে কোনও আলোচনাই হয়নি। তবে বিপিএফ যদি আমাদের (বিজেপি) সাহায্য করতে চায়, তা-হলে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবে না। এটা তাঁদের ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করবে। আমাদের কিছু বলার নেই।’

তিনি বলেন, বিজেপির মিত্র অসম গণ পরিষদ (অগপ) এবং ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিপিএল)। অগপ দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছে। আর ইউপিপিএল একটি আসনে।

প্ৰসঙ্গত, বডোল্যান্ড পিপলস ফ্রন্ট-এর সুপ্রিমো হাগ্রামা মহিলারি গতকাল কোকরাঝাড়ে সাংবাদিকদের বলেছিলেন, তাঁর দল বডোল্যান্ডের দুটি লোকসভা আসনে (কোকরাঝাড় এবং দরং-ওদালগুড়ি) জয়লাভ করবে। এমন-কি নির্বাচনের পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় এক সাংসদের স্থান নিশ্চিত।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top