News Flash

  • Home
  • দিনের খবর
  • লালুর “পরিবারতন্ত্র” মন্তব্য নিয়ে মোদীর পাশে সীতারমন
Image

লালুর “পরিবারতন্ত্র” মন্তব্য নিয়ে মোদীর পাশে সীতারমন

নয়াদিল্লি, ৫ মার্চ (হি. স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের কুরুচিকর “পরিবারতন্ত্র” মন্তব্যের জন্য এবার লালু প্রসাদকে একহাত নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, বিজেপি লালুপ্রসাদকে যোগ্য জবাব দিয়েছে। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, সমগ্র দেশই তাঁর পরিবার। এই দেশের সব মানুষই তাঁর পরিবারের অংশ।

পাশাপাশি নির্মলা সীতারমন বলেন, এই ধরণের মন্তব্য কখনওই লালু প্রসাদের থেকে আশা করা হয় না। তিনি এও বলেন, লালু প্রসাদ বিগত কয়েক দশক ধরে রাজনীতিতে যুক্ত, এমনকি বিহারের মুখ্যমন্ত্রীও ছিলেন। তিনি যদি এমন মন্তব্য করেন তাহলে তা হতাশাজনক। রাজনীতিতে একে অপরের সম্মান রক্ষা করা খুব প্রয়োজনীয়।

উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, লালু প্রসাদ প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে কার্যত শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছেন। অভিযোগ ওঠে লালু প্রসাদ যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবারতন্ত্র নিয়ে কুরুচিপূর্ণ আক্রমণ করেন। তার প্রেক্ষিতেই নিজের বক্তব্য জানান নির্মলা সীতারমন।

Releated Posts

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026

দুর্গাপুজোয় সব কমিটি পিছু ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি বছর রাজ্যের সমস্ত কমিউনিটি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা…

ByByNews Desk Sep 8, 2026

বিভিন্ন ক্ষেত্রের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী অধিকারীর

কলকাতা, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দফতরের অধীন চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top