News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত এখন আর অনুকরণ করে না, নিজস্ব উপস্থাপন পেশ করে : প্রধানমন্ত্রী মোদী
Image

ভারত এখন আর অনুকরণ করে না, নিজস্ব উপস্থাপন পেশ করে : প্রধানমন্ত্রী মোদী

সম্ভল (উত্তর প্রদেশ), ১৯ ফেব্রুয়ারি (হি.স.): ভারত এখন আর অনুকরণ করে না, নিজস্ব উপস্থাপন পেশ করে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, এখন ভারতকে প্রযুক্তি ও ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে সম্ভাবনার কেন্দ্র হিসাবে দেখা হচ্ছে। আমরা উদ্ভাবনী হাব হিসেবে স্বীকৃতি পাচ্ছি। সোমবার সকালে যথোচিত ধর্মীয় মর্যাদায় উত্তর প্রদেশের সম্ভলে শ্রী কালকি ধাম মন্দিরের ভূমিপুজো করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই ভূমিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, শ্রী কালকি ধাম নির্মাণ ট্রাস্টের চেয়ারম্যান আচার্য প্রমোদ কৃষ্ণম প্রমুখ। শিলান্যাস অনুষ্ঠানের পর এদিন বক্তব্যও রাখেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “ভগবান রামের মতো কালকি অবতারও হাজার বছরের পথ নির্ধারণ করবেন। আমরা বলতে পারি, কালকি সময়ের চক্রে পরিবর্তনের সূচনাকারী এবং অনুপ্রেরণার উৎসও বটে।” প্রধানমন্ত্রীর কথায়, আমরা ঐতিহ্যের পাশাপাশি উন্নয়নের মন্ত্রও আত্মসাৎ করছি। মোদী বলেছেন, “এখন একজন ভারতীয় নাগরিক, সে বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, নিজেকে নিয়ে গর্ববোধ করে। দেশে ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাসের ঢেউ বিস্ময়কর। তাই এখন আমাদের ক্ষমতাও অসীম এবং আমাদের জন্য সম্ভাবনাও অপরিসীম।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারত এমন একটি দেশ, যে দেশ পরাজয় থেকেও জয় ছিনিয়ে নিতে পারে।”

Releated Posts

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026

দুর্গাপুজোয় সব কমিটি পিছু ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি বছর রাজ্যের সমস্ত কমিউনিটি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা…

ByByNews Desk Sep 8, 2026

বিভিন্ন ক্ষেত্রের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী অধিকারীর

কলকাতা, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দফতরের অধীন চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top