News Flash

  • Home
  • বিনোদন
  • প্রয়াত ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর
Image

প্রয়াত ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : মাত্র ১৯ বছর বয়সে মৃত্যু হল ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগরের। আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় ববিতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। সম্প্রতি দুর্ঘটনার কারণে পা ভেঙে গিয়েছিল অভিনেত্রীর। সেখানেই ফ্লুইড জমে গিয়েছিল।তিনি ভর্তি ছিলেন দিল্লির এইমসে। কিন্তু শেষ রক্ষা হয়নি। শনিবার সকালে তিনি প্রয়াত হন। অভিনেত্রীর অকালপ্রয়াণে শোকস্তব্ধ সিনেমাপ্রেমীরা।

প্রসঙ্গত, কিছুদিন আগে পা ভেঙেছিল সুহানির। তার পর থেকেই শুরু হয় সমস্যা। বেশ কিছু ওষুধ তিনি খাচ্ছিলেন। এরফলে শরীরে নানা সমস্যা তৈরি হয়। শরীরে ফ্লুইড জমে গিয়েছিল। দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল সুহানিকে। সেখানেই বেশ কয়েকদিন ধরে চলছিল চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হল না। মাত্র ১৯ বছরেই প্রাণ হারাতে হল এই তরুণ অভিনেত্রীকে। ফরিদাবাদের মেয়ে সুহানি। শনিবার সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Releated Posts

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026

আন্তর্জাতিক বাঘ দিবসে আবাসস্থল রক্ষার বার্তা রণদীপ হুদার, বললেন— ‘বাঘকে বাঁচাতে হলে বন বাঁচান’

মুম্বই, ২৯ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে অভিনেতা ও বন্যপ্রাণীপ্রেমী রণদীপ হুদা বাঘের আবাসস্থল ও বন্যপ্রাণী করিডর…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top