News Flash

  • Home
  • দেশ
  • আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ
Image

আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

নারেন্দ্রপুর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : পুলিশের নজর এড়িয়ে দিনের পর দিন লুকিয়ে থাকার পর অবশেষে নরেন্দ্রপুর থানার পিসি টিমের হাতে গ্রেফতার হলো এক কুখ্যাত দুষ্কৃতি। ধৃত দুষ্কৃতির নাম অশোক মুখার্জী। ধৃতের নামে এর আগেও থানায় অভিযোগ রয়েছে। মূলত ডাকাতির পাশাপাশি ২০২১ বিধানসভা নির্বাচনের পরে বাড়িঘর ভাঙচুর সহ ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে তার নামে। সেই সমস্ত ঘটনার অভিযোগ দায়ের হতেই পুলিশ দীর্ঘদিন ধরে তার খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছিল। অবশেষে নারেন্দ্রপুর থানার গোটা পিসি টিম বৃহস্পতিবার গভীর রাতে এলাকাটি ঘিরে ফেলে, এরপর তাকে নারেন্দ্রপুরের গড়িয়া পাঁচপোতা এলাকা থেকে একটি সেভেন এম এম পিস্তল ও ২ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাকে নরেন্দ্রপুর থানা থেকে বারুইপুর আদালতে পেশ করা হয়েছে।

Releated Posts

এক রাজ্যপাল, দুই ম্যান্ডেট: তামিলনাড়ু-কেরলে অর্লেকারের সাংবিধানিক পরীক্ষা

তিরুবনন্তপুরম, ৬ মে (আইএএনএস): ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কেরল ও তামিলনাড়ু—দুই রাজ্যে একসঙ্গে সাংবিধানিক…

ByByNews Desk May 6, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: ‘এটা ভোট ডাকাতি’, অভিযোগ প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজেগৌড়ার

বেঙ্গালুরু, ৫ মে (আইএএনএস): কর্নাটকের শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রের ভোট পুনর্গণনা ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রাক্তন কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk May 5, 2026

বিহারে এনডিএ-র বড় রাজনৈতিক শক্তিপ্রদর্শন, ৭ মে সম্রাট চৌধুরীর মন্ত্রিসভা সম্প্রসারণ

পাটনা, ৫ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও অসমে ভারতীয় জনতা পার্টির শক্তিশালী নির্বাচনী ফলাফলের পর বিহারে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।…

ByByNews Desk May 5, 2026

সমঝোতা থেকে প্রতিদ্বন্দ্বিতা: কেরলে কংগ্রেসে নজিরবিহীন নেতৃত্বের লড়াই

তিরুবনন্তপুরম, ৫ মে (আইএএনএস): বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়ে বামফ্রন্টকে পরাজিত করার পর কেরলে কংগ্রেস এখন এক নজিরবিহীন…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top