নারেন্দ্রপুর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : পুলিশের নজর এড়িয়ে দিনের পর দিন লুকিয়ে থাকার পর অবশেষে নরেন্দ্রপুর থানার পিসি টিমের হাতে গ্রেফতার হলো এক কুখ্যাত দুষ্কৃতি। ধৃত দুষ্কৃতির নাম অশোক মুখার্জী। ধৃতের নামে এর আগেও থানায় অভিযোগ রয়েছে। মূলত ডাকাতির পাশাপাশি ২০২১ বিধানসভা নির্বাচনের পরে বাড়িঘর ভাঙচুর সহ ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে তার নামে। সেই সমস্ত ঘটনার অভিযোগ দায়ের হতেই পুলিশ দীর্ঘদিন ধরে তার খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছিল। অবশেষে নারেন্দ্রপুর থানার গোটা পিসি টিম বৃহস্পতিবার গভীর রাতে এলাকাটি ঘিরে ফেলে, এরপর তাকে নারেন্দ্রপুরের গড়িয়া পাঁচপোতা এলাকা থেকে একটি সেভেন এম এম পিস্তল ও ২ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাকে নরেন্দ্রপুর থানা থেকে বারুইপুর আদালতে পেশ করা হয়েছে।

আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ
Tags:
Releated Posts
নিট পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় টেলিগ্রাম সাময়িক ‘ব্যান’ বৈধ ও যুক্তিসঙ্গত: দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম-এর পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার…
অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক
অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…
কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের
তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…
রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…


















