News Flash

  • Home
  • দিনের খবর
  • সরকারি ও সংগঠনের পদ থেকে ইস্তফা মিমি চক্রবর্তীর
Image

সরকারি ও সংগঠনের পদ থেকে ইস্তফা মিমি চক্রবর্তীর

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর পর সরকারি ও সংগঠনের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন। মঙ্গলবার খবরটি প্রকাশ্যে এসেছে।

সেই চিঠিতে মিমি অবশ্য এও লিখেছেন, তিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসাবে থেকে যাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দলের যখন যেখানে ডাকবেন, তিনি যথাসম্ভব যাবেন।

কিন্তু কেন এই ইস্তফা? সূত্রের দাবি, মিমি চিঠিতে অভিযোগ করেছেন যাদবপুর লোকসভা এলাকার দলীয় নেতা কর্মীদের একাংশ তাঁকে বারবার এবং নানাভাবে অপমান করেছেন। কখনও ফোন করে অপমান করা হয়েছে। কখনও মঞ্চে অপমান করা হয়েছে। কিন্তু তবু তিনি মুখ বুঁজে ছিলেন। আর এই অপমান তিনি নিতে পারছেন না, তাঁর খুব মানসিক চাপ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি।

মিমির ইস্তফা এবং এই চিঠির ব্যাপার জানাজানি হতেই দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। রাজ্য স্তরে নেতাদের অনেকের কৌতূহল যে, গত পাঁচ বছরে তাঁর সাংসদ এলাকায় কতটা সময় দিয়েছেন মিমি যে তাঁকে বারবার অপমানিত হতে হয়েছে! কেউ বা মনে করছেন, দেবের ইস্তফা পর্ব থেকে মিমি অনুপ্রাণিত হয়েছেন। এবং লোকসভা ভোটে পুনরায় তাঁর প্রার্থী হওয়ার বিষয়টি পাকা করতেই অভিমানের কথা জানিয়েছেন। নইলে সাংসদ হিসাবে পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর এই চিঠি অর্থহীন! কাজের ইচ্ছা থাকলে আগেই এসব দিদিকে জানানো যেত। মিমি অবশ্য এসব ব্যাপার নিয়ে সংবাদমাধ্যমের কাছে কিছু বলেননি। তাঁর বক্তব্য এবং অভিমানের কথা শুধু দলের মধ্যেই জানিয়েছেন।

Releated Posts

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026

দুর্গাপুজোয় সব কমিটি পিছু ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি বছর রাজ্যের সমস্ত কমিউনিটি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা…

ByByNews Desk Sep 8, 2026

বিভিন্ন ক্ষেত্রের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী অধিকারীর

কলকাতা, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দফতরের অধীন চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top