News Flash

  • Home
  • দিনের খবর
  • কেন নতুন শূন্যপদের প্রয়োজন, রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের
Image

কেন নতুন শূন্যপদের প্রয়োজন, রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : সুপার নিউমারারি পোস্টে কেন নতুন শূন্যপদের প্রয়োজন হল? কাদের জন্য সেই পদ তৈরি করা হয়েছে? স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্যের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট।

মেধা তালিকায় নাম রয়েছে অথচ চাকরি পাননি, এমন যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য ১৬ হাজার সুপার নিউমোরারি পোস্ট তৈরি করেছে রাজ্য। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপেক্ষা তালিকায় নাম থাকা চাকরিপ্রার্থীদের পাশাপাশি যাঁদের চাকরি বাতিল হয়েছে তাঁদেরও ওই তালিকায় আনতে হবে।

রাজ্যের এই নির্দেশ নিয়েই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। রাজ্য এবং এসএসসি কে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিলেন তিনি।

মঙ্গলবার আদালতে সেই রিপোর্ট জমা দেয় রাজ্য। কিন্তু রাজ্যের জবাবে অসন্তোষ প্রকাশ করে আদালত। এব্যাপারে হাইকোর্টের নির্দেশ, হলফনামা দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্টের মামলার সঙ্গে এই নিয়োগে বাধা আছে কি না তাও রাজ্য ও বোর্ডকে জানাতে হবে। উচ্চ আদালত জানিয়েছে, এই হলফনামা পাওয়ার পরই নিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top