News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-ধর্মনগর রুটে একজোড়া যাত্রী ট্রেন চালুর অনুরোধ জানাল রাজ্য সরকার
Image

আগরতলা-ধর্মনগর রুটে একজোড়া যাত্রী ট্রেন চালুর অনুরোধ জানাল রাজ্য সরকার

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ একদিকে আগরতলা -ধর্মনগর রুটে একজোড়া যাত্রী ট্রেন পুনরায় চালু করার অনুরোধ জানিয়ে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে পরিচালন শাখার জেনারেল ম্যানেজারকে চিঠি পাঠিয়েছে রাজ্যের পরিবহন দপ্তর৷ অন্যদিকে, আগরতলা স্টেশন ম্যানেজারের কাছে একই দাবিতে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে ডেপুটেশান প্রদান করেছে প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস৷ তবে, ডেপুটেশান দিয়েই থেমে থাকেনি তৃণমূলের যুব সংগঠন৷ তারা হুমকি দিয়েছে, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে আগরতলা -ধর্মনগর রুটে পুনরায় এক জোড়া যাত্রী ট্রেন চালু না করা হলে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো আন্দোলন শুরু করবে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন৷
শুক্রবার পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব মনোরঞ্জন দাস পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের পরিচালন শাখার জেনারেল ম্যানেজারকে লেখা এক চিঠিতে অনুরোধ জানান, মিটার গেজ থাকাকালীন আগরতলা-ধর্মনগর রুটে যে এক জোড়া যাত্রী ট্রেন চালানো হত তা ব্রডগেজে রূপান্তরিত হয়ে যাওয়ায় পুনরায় যেন শুরু করা হয়৷ রাজ্যবাসীর সুবিধার্থে ঐ দুটি যাত্রী ট্রেন পুনরায় চালু করা খুবই জরুরি বলে তিনি চিঠিতে উল্লেখ করেন৷ এবিষয়ে শুক্রবার মহাকরণে পরিবহনমন্ত্রী মানিক দে জানান, মিটার গেজে আগরতলা-ধর্মনগর রুটে প্রতিদিন একজোড়া যাত্রী ট্রেন আসা যাওয়া করত৷ কিন্তু মেগাব্লক শুরু হওয়াতে রাজ্যে রেল পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল৷ ব্রডগেজে রূপান্তরের কাজ সম্পন্ন হওয়ার পর আগরতলা-শিলচর রুটে রেল চলাচল শুরু হয়েছে ঠিকই৷ কিন্তু পূর্বের মত আগরতলা-ধর্মনগর রুটে যে একজোড়া যাত্রী ট্রেন চলত তা এখনো পর্যন্ত চালু করেনি পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ এবিষয়ে এর আগেও বেশ কয়েকবার রেলের আধিকারিকদের কাছে অনুরোধ জানানো হয়েছিল৷ আজ ফের পরিবহন দপ্তরের তরফে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের কাছে আগরতলা-ধর্মনগর রুটে একজোড়া যাত্রী ট্রেন পুনরায় চালু করার অনুরোধ জানানো হয়েছে৷
এদিকে, শুক্রবার প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আগরতলা রেল স্টেশন ম্যানেজারের কাছে একই দাবিতে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে ডেপুটেশান প্রদান করে৷ রাজ্যবাসীর স্বার্থে ঐ ট্রেন পুনরায় চালু করা খুবই জরুরি বলে প্রতিনিধিরা দাবি জানান৷ তবে, এই দাবি শীঘ্রই পূরণ করা না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে আগরতলা স্টেশন ম্যানেজারকে জানিয়েছে তৃণমূলের যুব সংগঠনের নেতৃত্বরা৷ তারা হুমকির সুরে বলেন, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে আগরতলা-ধর্মনগর রুটে একজোড়া যাত্রী ট্রেন চালু করা না হলে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো আন্দোলন শুরু করা হবে৷ তবে, দাবি আদায়ে রেলরোকো আন্দোলন করে পক্ষান্তরে রাজ্যবাসীকেই বিড়ম্বনার দিকে ঠেলে দেবে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন এমনটাই আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top