News Flash

  • Home
  • দেশ
  • তামিলনাড়ুতে বাড়ির নির্মাণকাজ চলাকালীন দুর্ঘটনা, প্রাণ হারালেন ৬ নির্মাণ কর্মী
Image

তামিলনাড়ুতে বাড়ির নির্মাণকাজ চলাকালীন দুর্ঘটনা, প্রাণ হারালেন ৬ নির্মাণ কর্মী

উটি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : তামিলনাড়ুর উটির কাছে বাড়ির নির্মাণকাজ চলাকালীন দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন নির্মাণ কর্মী। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উটির কাছে লাভডেলেতে। আরও দু’জন কর্মীকে গুরুতর আহত অবস্থায় উটির সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন নির্মাণ কর্মীর কোনও খোঁজ পাওয়া যায়নি, সম্ভবত সে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে। নিহতরা সবাই মহিলা শ্রমিক বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ১০ জনেরও বেশি নির্মাণ কর্মী একটি বাড়ির নির্মাণকাজ করছিলেন। সেই সময় কাঁদামাটির ধস নামে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি দেওয়াল। আর ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৬ জন শ্রমিকের। দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ও একজনকে খোঁজ পাওয়া যায়নি।

Releated Posts

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026

ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে মধ্যপ্রদেশজুড়ে ব্যাহত ওপিডি পরিষেবা, আন্দোলনে জুনিয়র ডাক্তাররাও

ভোপাল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন মঙ্গলবার আরও তীব্র হয়েছে। তাঁদের সমর্থনে রেসিডেন্ট…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top