News Flash

Image

লোক আদালতে নিষ্পত্তি ৫,৮১৬ মামলা

আগরতলা, ৫ ফেব্রুয়ারি : রাজ্যের চার জেলায় বিশেষ লোক আদালতে একদিনে নিষ্পত্তি হয়েছে ৫,৮১৬ টি মামলা। রবিবার সরকারি ছুটির দিনে পশ্চিম জেলা, খোয়াই জেলা, সিপাহিজলা জেলা, বিশালগড়, কমলপুর এবং লংতরাইভ্যালি আদালত প্রাঙ্গনে বিশেষ লোক আদালতের আয়োজন করা হয়েছিল।

এদিনের লোক আদালতে ১২টি বেঞ্চে এমভি অ্যাক্ট , টিপি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট, টিজি অ্যাক্ট সংক্রান্ত ৬,৯৫৭ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হয়। এরমধ্যে নিষ্পত্তি হয়েছে ৫,৮১৬ টি মামলার অর্থাৎ একদিনের বিশেষ লোক আদালতে ৮৩ দশমিক ৫৯ শতাংশ মামলার নিষ্পত্তি হয়েছে।

লোক আদালতে পশ্চিম জেলায় ২,৩৮০ টি মামলার মধ্যে ২ হাজার ২০৮ টি মামলা, সিপাহিজলা জেলায় ২০৫৪টি মামলার মধ্যে ১৫২৫ টি মামলা, ধলাই জেলায় ১১২৩ টি মামলার মধ্যে ৭৬৯ টি মামলা এবং খোয়াই জেলায় ১৪০০ টি মামলার মধ্যে ১৩১৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। লোক আদালতে আদায় হয়েছে ৬ লক্ষ ৫৯ হাজার ২৫০ টাকা।

শেষ তিন লোক আদালত মিলিয়ে জেলা আদালত গুলিতে জমে থাকা ৫৫ শতাংশ মামলা নিস্পত্তি হয়েছে।  অক্টোবরে বিশেষ লোক আদালত, ডিসেম্বরে জাতীয় লোক আদালত এবং ৪ ফেব্রুয়ারি বিশেষ লোক আদালত হয়েছে।

Releated Posts

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top