News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু-কাশ্মীরের উধমপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
Image

জম্মু-কাশ্মীরের উধমপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

উধমপুর, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : জম্মু-কাশ্মীরের উধমপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ১ জন। রবিবার জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ ব্যক্তির। আহত হয়েছেন ১জন। রবিবার পুলিশের এক আধিকারিক এই তথ্য জানিয়েছেন।

সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ(এসএসপি) জোগিন্দর সিং দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানিয়েছেন। তিনি বলেন, জম্মু শ্রীনগর জাতীয় সড়কের টিকরির কাছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। একটি পরিবার গাড়িতে করে জম্মু থেকে উদয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিল। রাস্তায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে। এসএসপি জানিয়েছেন, পরিবারের সদস্যদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত মেয়েকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top