News Flash

  • Home
  • দিনের খবর
  • সকাল ও রাতে অনুভূত ঠান্ডা, হালকা শীতেই মনোরমই আবহাওয়া তিলোত্তমায়
Image

সকাল ও রাতে অনুভূত ঠান্ডা, হালকা শীতেই মনোরমই আবহাওয়া তিলোত্তমায়

কলকাতা, ৩ ফেব্রুয়ারি (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে জাঁকিয়ে শীত কার্যত উধাও হয়ে গিয়েছে। সকালে ও রাতে ঠান্ডা অনুভূত হলেও, বেলা বাড়তেই উধাও হয়ে যাচ্ছে শীত। বৃষ্টির দুর্যোগ কেটেছে। মেঘের ঘনঘটাও কিছুটা কেটেছে, এবার আকাশ হয়ে উঠবে পরিষ্কার। আপাতত মনোরমই থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া। শনিবার সকালেও কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঠান্ডা অনুভূত হয়েছে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এবার আবহাওয়ার উন্নতি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়ার উন্নতি হলেও, জাঁকিয়ে শীত ফেরার আর বিশেষ কোনও সম্ভাবনা নেই। ওঠানামা করবে তাপমাত্রার পারদ। বলাইবাহুল্য, এ বছরের মতো এবার শীতকে বিদায় দেওয়ার পালা।

Releated Posts

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top