News Flash

  • Home
  • প্রধান খবর
  • মনের মধ্যে কোনও ধন্দ রাখা উচিত নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের : জয়রাম রমেশ
Image

মনের মধ্যে কোনও ধন্দ রাখা উচিত নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের : জয়রাম রমেশ

পাকুর (ঝাড়খণ্ড), ৩ ফেব্রুয়ারি (হি.স.): বিরোধীদের জোট নিয়ে জট অব্যাহত, এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বললেন, “মনের মধ্যে কোনও ধন্দ রাখা উচিত নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের।” শনিবার সকালে ঝাড়খণ্ডের পাকুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়রাম রমেশ বলেছেন, “আমরা অবশ্যই উত্তর প্রদেশে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে কোনও ধন্দ থাকা উচিত নয়। ভারত জোড়ো ন্যায় যাত্রা ১১-দিনের জন্য উত্তর প্রদেশে থাকবে। তিনি কংগ্রেস সম্পর্কে অনেক কিছু বলেছেন, কিন্তু আমিও কিছু বলতে চাই। আমি শুধু বলতে চাই, সে বারবার বলছে যে তিনি জোটের একটি অংশ। আমরাও জোটের একটি অংশ এবং এই জোটকে আরও শক্তিশালী করা আমাদের দায়িত্ব।”

জয়রাম রমেশ আরও বলেছেন, “একটা লক্ষ্য থাকা উচিত – আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, আরএসএস আদর্শের বিরুদ্ধে লড়াই করছি। রাজ্য পর্যায়ের রাজনীতি নিয়ে আমাদের মধ্যে যে মতপার্থক্য রয়েছে, তা দূর করতে হবে এবং একটি জাতীয় দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে। আইএনডিআই জাতীয় স্তরের জন্য, লোকসভা নির্বাচনের জন্য – বিধানসভা নির্বাচন নয়।”

Releated Posts

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

১৭ জুন কোটা থেকে কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন শুরু, ছাত্র-যুবদের যোগদানের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন ‘ছাত্রোঁ কি গুঞ্জ’-এ সামিল…

ByByNews Desk Jun 15, 2026

রাজস্থানে ‘অপারেশন ক্লিন’ সম্প্রসারিত, পাকিস্তান সীমান্ত সংলগ্ন ১০২ গ্রাম নজরদারির আওতায়

জয়পুর, ১৫ জুন (আইএএনএস): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে কেন্দ্র-সমর্থিত ‘অপারেশন ক্লিন’-এর পরিধি ১৫ কিলোমিটার থেকে…

ByByNews Desk Jun 15, 2026

পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানে আমেরিকা-ইরান সমঝোতাকে স্বাগত মোদির, শান্তি ও স্থিতিশীলতা ফেরার আশা ভারতের

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top