News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি কর্মীকে মারধরে অভিযুক্ত তৃণমূল, থানায় অভিযোগ দায়ের
Image

বিজেপি কর্মীকে মারধরে অভিযুক্ত তৃণমূল, থানায় অভিযোগ দায়ের

বাসন্তী, ২ ফেব্রুয়ারি (হি. স.) : এলাকায় বিজেপি দল করার অপরাধে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর ও খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। এ বিষয়ে আক্রান্ত ওই বিজেপি কর্মী খোকন হালদার বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃহস্পতিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাসন্তী থানার অন্তর্গত চুনাখালি গ্রাম পঞ্চায়েতের বরিয়া পুকুর পাড়া গ্রামের বাসিন্দা খোকন একজন সক্রিয় বিজেপি কর্মী। ২০২১ সালের বিধানসভা ভোটের সময় তাঁর উপর হামলা হয়। বাড়ি ভাংচুর, লুটপাট করা হয় বলেও অভিযোগ। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ ছিল খোকনের। ঘটনার পর থেকে এলাকা ছাড়া হয়ে যান তিনি। এই বিষয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করলেও কোন লাভ হয়নি বলে দাবি ওই বিজেপি কর্মীর। পরে এই বিষয়ে হাইকোর্টে মামলা করেন তিনি। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে প্রশাসনের সাহায্যে নিজের বাড়িতে ফিরেছেন।

অভিযোগ এলাকায় ফিরতেই পুনরায় তাঁর উপর হামলা শুরু হয়েছে। অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন তৃণমূলের নেতারা। কিন্তু তাতে রাজি না হওয়ায়, গত ৩০ শে জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাওয়ার সময় বাইকে করে এসে দুই তৃণমূল কর্মী আচমকাই তাঁর উপর হামলা চালায়। বুকে লাথি মারে, এমনকি তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলেও অভিযোগ খোকনের। বরাত জোরে প্রাণে বাঁচেন তিনি। এই বিষয়ে বৃহস্পতিবার বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন খোকন। তিনি বলেন, “ এলাকায় ফেরার পর থেকেই আমার উপর নানা ধরনের অত্যাচার শুরু হয়েছে। তৃণমূলের নেতারা অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। রাজি হইনি বলে গত ৩০ শে জানুয়ারি আচমকা আমার উপর হামলা চালায়। গুলি করে খুনের চেষ্টা করে।” যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল। তিনি বলেন, “ এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে মিথ্যা অভিযোগ করছে বিজেপি। পুলিশ ঘটনার তদন্ত করে সত্য উদঘাটন করুক।” অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। যদিও এই ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top