News Flash

  • Home
  • দেশ
  • ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক
Image

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের জয়” বলে মন্তব্য করেছেন। শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে তিনি দেশবাসীকে অভিনন্দন জানান।

ওয়াংচুক লেখেন, “এটি গণতন্ত্রের জয়। সরাসরি গণতন্ত্র, রাস্তাঘাট থেকেই উঠে আসা গণতন্ত্র। এটি শান্তি, ধৈর্য এবং অধ্যবসায়ের জয়। সিজেপি, দেশের জেন-জি প্রজন্ম এবং দেশের প্রতিটি নাগরিককে অভিনন্দন, যারা ভয় কাটিয়ে দেশের নানা প্রান্ত থেকে আওয়াজ তুলেছেন।”

তিনি আরও লেখেন, “এবার জবাবদিহির পর্ব থেকে সংস্কারের পথে এগিয়ে যেতে হবে।”

নিট প্রশ্নফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ওয়াংচুক টানা ২৬ দিন অনশন করেছিলেন।

গত ২৩ জুলাই গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে কেন্দ্র সরকারের লিখিত আশ্বাস পাওয়ার পর তিনি অনশন প্রত্যাহার করেন।

এদিকে শনিবার ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, গত ১০ দিনের ঘটনাবলিতে তিনি গভীরভাবে ব্যথিত এবং পরীক্ষায় অনিয়মের ঘটনাকে কেন্দ্র করে তৈরি পরিস্থিতির সুযোগ যাতে কোনও দেশবিরোধী শক্তি নিতে না পারে, সেই লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি যুবসমাজ ও শিক্ষার প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে তিনি বলেন, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ককরোচ জনতা পার্টি (সিজেপি)-ও একে “গণতন্ত্রের জয়” বলে উল্লেখ করেছে। দলের সরকারি এক্স হ্যান্ডেলে “গণতন্ত্রের জয়!” বার্তার সঙ্গে আন্দোলনকারীদের উদযাপনের একটি ভিডিও পোস্ট করা হয়।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, “আমরা সফল হয়েছি। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। বলা হয়েছিল এই সরকারের আমলে কোনও মন্ত্রী পদত্যাগ করেন না। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, সঠিক মানুষ এগিয়ে এলে অসম্ভবও সম্ভব।”

তিনি আরও দাবি করেন, এই পদত্যাগ প্রমাণ করেছে যে মানুষ যদি ভয় না পায় এবং সরকারের কাছে মাথা নত না করে, তাহলে গণতান্ত্রিক উপায়ে জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top