News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলমচৌড়া মৎস্য চারা উৎপাদন সংস্থার পুকুরের জলে মূর্তি বিসর্জনের কাঠাম, জলদূষনে মাছ উৎপাদন ব্যাহত
Image

কলমচৌড়া মৎস্য চারা উৎপাদন সংস্থার পুকুরের জলে মূর্তি বিসর্জনের কাঠাম, জলদূষনে মাছ উৎপাদন ব্যাহত

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১ ফেব্রুয়ারি: সোনামুড়া মহকুমার অন্তর্গত বক্সনগর আর ডি ব্লক অধীনে কলমচৌড়া এলাকায় সাতটি ফিশারী ফার্মে মাছ চাষ এবং চারা পোনা  উৎপাদন করা হয়।  আর এই ফিশারি ফার্ম থেকে প্রতিবছর পহেলা বৈশাখ অর্থাৎ শুভ নববর্ষ বাংলা সনে, এবং দুর্গাপূজার বিজয় দশমী উপলক্ষে, পৌষ সংক্রান্তি উপলক্ষে, সরকারি সুলভ মূল্যে মাছ প্রদান করে থাকে ফিসারি এফ এফ ডি থেকে।

ফিশারি থেকে ওই উৎসব অনুষ্ঠান সংক্রান্তি উপলক্ষে মাছ দেওয়ার ফলে বাজারে মাছের মূল্য অনেকটাই   কম থাকে, তাতে এলাকার আমজনতার বিশালর উপকারে আসছে। ফিশারি দেখভাল করার জন্য পাঁচজন কর্মচারী রয়েছে।

গেল দুর্গাপূজার বিসর্জনের মূর্তির কাঠামগুলি পুকুরে এখনো ভাসমান, বিসর্জনের  মূর্তিগুলির কাপড়, রং, খরগোছালি, কাঠ বাশঁ,পাটের সুতলি, কেমিক্যাল রং, ওই সব পচে গলে পুকুরের জল  জল দূষিত হচ্ছে। দীর্ঘ চার থেকে পাঁচ মাস ধরে পুকুরের জলের রং স্বাভাবিকের চেয়ে পাল্টে যাচ্ছে। ফলে মাছ উৎপাদন থেকে চারাপোনা উৎপাদন অনেকটাই ব্যাহত হচ্ছে।

সাফাই কর্মীরাও এটি পরিষ্কারে কোনো উদ্যোগ গ্রহন করছে না। তাই দপ্তর এই বিষয়ে উদ্যোগ গ্রহন করুক, দাবি এলাকার সচেতন মহলের।

Releated Posts

তিন বছরের ব্যবধানে একই পরিবারের দুই যুবকের অকালমৃত্যু, দুই শিশুকন্যার ভবিষ্যৎ অনিশ্চিত

আগরতলা, ৮ সেপ্টেম্বর: একই পরিবারের পরপর দুই সন্তানের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মেলাঘর চর এলাকায়। মাত্র তিন…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

যুবরাজনগরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ, চাঞ্চল্য

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: শিশুদের জন্য নির্ধারিত মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগর থানার অধীন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের…

ByByReshmi Debnath Sep 8, 2026

সুস্থ ত্রিপুরা গঠনে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা অনস্বীকার্য: সাংসদ রাজীব ভট্টাচার্য

​আগরতলা, ৮ সেপ্টেম্বর: ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উপলক্ষে আজ আগরতলা প্রেস ক্লাবে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Sep 8, 2026

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগরে রক্তদান ও বস্ত্রদান কর্মসূচি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগর বাইতুল আমান জামে মসজিদ কমিটির উদ্যোগে রক্তদান ও বস্ত্রদান…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top