News Flash

  • Home
  • দেশ
  • বৃষ্টির সৌজন্যে মনোরম হয়ে উঠল দিল্লির আবহাওয়া, দৃশ্যমানতার অভাবে বিমান পরিষেবা প্রভাবিত
Image

বৃষ্টির সৌজন্যে মনোরম হয়ে উঠল দিল্লির আবহাওয়া, দৃশ্যমানতার অভাবে বিমান পরিষেবা প্রভাবিত

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): দীর্ঘ শুষ্ক আবহাওয়া ও কনকনে ঠান্ডার পর, অবশেষে বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। জানুয়ারির মাসের অন্তিম দিন থেকেই বৃষ্টি শুরু হয় দিল্লিতে, সেই বৃষ্টি চলছে বৃহস্পতিবারও। বৃষ্টির সৌজন্যে জাতীয় রাজধানী দিল্লির আবহাওয়া একেবারে মনোরম হয়ে উঠেছে। বৃষ্টির সুবাদে ঘন কুয়াশা থেকে স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী, ঠান্ডাও অনেকটাই কমেছে। তবে, এদিন সকালের দিকে খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতার অভাবে বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে দিল্লি বিমানবন্দরে।

এদিকে, বৃহস্পতিবার চণ্ডীগড়, জিরাকপুর, খারর এবং মোহালিতে শিলাবৃষ্টি হয়েছে, পঞ্জাব এবং হরিয়ানার বেশিরভাগ অংশে এদিন মাঝারি বৃষ্টি হয়েছে এবং বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। চণ্ডীগড়, লুধিয়ানা, অমৃতসর, পাটিয়ালা, গুরুদাসপুর, পাঠানকোট, ফরিদকোট এবং মোহালি-সহ পঞ্জাবের অন্যান্য জায়গা এবং হরিয়ানার আম্বালা, হিসার, কারনাল, রোহতক এবং ভিওয়ানিতে বৃষ্টি হয়েছে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top