News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সনাতন ধ‌র্মের প্রচারে পা‌য়ে হেঁটে বিভিন্ন দেশ ভ্রম‌ণে উত্তরপ্রদে‌শের যুবক, পৌঁছলেন করিমগঞ্জের সলগইয়ে
Image

সনাতন ধ‌র্মের প্রচারে পা‌য়ে হেঁটে বিভিন্ন দেশ ভ্রম‌ণে উত্তরপ্রদে‌শের যুবক, পৌঁছলেন করিমগঞ্জের সলগইয়ে

পাথারকা‌ন্দি (অসম), ৩১ জানুয়ারি (হি.স.) : সনাতন ধ‌র্মের প্রচার ও প্রসা‌রের উদ্দেশ্য়ে পা‌য়ে হেঁটে বি‌ভিন্ন দেশ ভ্রম‌ণে বের হয়ে উত্তরপ্রদে‌শের যুবক ভানু মহাজন আজ বুধবার দুপু‌রে ত্রিপুরা থেকে এসে পৌঁছেছেন করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার সলগই বাজা‌রে। এখানে তাঁকে সংবর্ধনা জানান বাজার ক‌মি‌টি এবং ভি‌ডি‌পি কর্মকর্তারা।

সংবর্ধিত ভানু মহাজন জানান, তি‌নি গত দেড় বছর ধ‌রে পা‌য়ে হেঁটে ই‌তিম‌ধ্যে ভার‌তের কু‌ড়ি‌টি রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ সংশ্লিষ্ট এলাকার মঠ–ম‌ন্দির ইত্যাদি প‌রিক্রমা ক‌রেছেন। এবার তি‌নি যাবেন নেপা‌লে। পাঁচ বছ‌রে তি‌নি নি‌জের কা‌ঙ্ক্ষিত স্থান ভ্রমণ করার অঙ্গীকার ক‌রে‌ছেন। এ‌র মধ্যে র‌য়ে‌ছে ৫১ শ‌ক্তি‌পীঠ ১২ জ্যো‌তির্লিঙ্গ, চারধাম সহ পা‌কিস্তান ও বাংলা‌দেশ।

সনাত‌নি যুবাদের উদ্বূদ্ধ করে ভানু ব‌লেন, আ‌মি যখন গোটা দেশের ধর্মস্থান প‌রিদর্শনে বেড়া‌চ্ছি, প্রতি‌দিন প্রায় ৩০ কি‌লো‌মিটার ক‌রে ভ্রমণ কর‌ছি, আপনারা ‌দে‌শের ধর্মস্থান প‌রিক্রমা কর‌তে সক্ষম না হ‌লেও নিজ নিজ এলাকার ধর্মস্থানগু‌লোর রক্ষণাবেক্ষণ ও প‌বিত্রতা বজায় রাখতে এ‌গি‌য়ে আসুন। এ‌তে ইহকা‌লে ও পরকা‌লে শা‌ন্তি পা‌বেন।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top