News Flash

  • Home
  • দিনের খবর
  • আহমেদাবাদের প্রাক্তন মেয়র মুকুল শাহের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর
Image

আহমেদাবাদের প্রাক্তন মেয়র মুকুল শাহের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

আহমেদাবাদ, ২৯ জানুয়ারি (হি.স.) : আহমেদাবাদের প্রাক্তন মেয়র মুকুল শাহের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুকুল শাহের মৃত্যুকালীন বয়স হয়েছিল ৭৪ বছর। আহমেদাবাদের প্রাক্তন মেয়র এবং প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডাঃ মুকুল শাহ, রবিবার নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সোমবার এক বিজেপি নেতা এই তথ্য জানিয়েছেন। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ মুকুল শাহের মৃত্যু হয়।

আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এএমসি) বিজেপি নেতা গৌরাঙ্গ প্রজাপতি জানিয়েছেন, শনিবার একটি হাসপাতালে তিনি হার্টের এনজিওগ্রাফি করেছিলেন। তারপরের দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে তিনি মুকুল শাহের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি পোস্টে লিখেছেন, “মুকুল শাহের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মেয়র হিসেবে আহমেদাবাদের উন্নয়নে এবং মানসম্মত শিক্ষায় তাঁর কাজের জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”

Releated Posts

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top