News Flash

  • Home
  • দিনের খবর
  • পাচারের আগে দুর্গাপুর ডিভিসি মোড়ে ব্রাউন সুগার সহ ধৃত ২, আটক গাড়ি
Image

পাচারের আগে দুর্গাপুর ডিভিসি মোড়ে ব্রাউন সুগার সহ ধৃত ২, আটক গাড়ি

দুর্গাপুর, জানুয়ারি (হি. স.) পাচারের ব্রাউন সুগার সহ দুই পাচারকারী ধরা পড়ল পুলিশের জালে। উদ্ধার হল প্রায় ৪৫ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ তাদের গাড়িটি আটক করেছে। রবিবার রাত্রে ঘটনাটি ঘটেছে, ১৯ জাতীয় সড়কের ওপর দুর্গাপুর কোকওভেন থানার ডিভিসি মোড়ে। ধৃতদের সোমবার আদালতে পেশ করা হয় ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মহম্মদ সাকিল(৪০) ও কৃষ্ণেন্দু দাস(৪২)। ধৃতরা আসানসোলের দক্ষিণ থানা ও হিরাপুর থানা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ৪৫ গ্রাম বিভিন্ন প্যাকেটে ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। ঘটনায় জানা গেছে, ধৃত দু’জনই ব্রাউন সুগার পাচারকারী। ছোটো ছোটো প্যাকেট করে আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলে গ্রাহকদের ব্রাউন সুগার পৌঁছে দেয়। রবিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ডিভিসি মোড়ে হানা দেয়। তখন তাদের লাল রঙ্গের চারচাকা গাড়ি আটক করে তল্লাশি শুরু করে। তল্লাশিতে উদ্ধার হয় ব্রাউন সুগার। পুলিশ দুজনকে গ্রেফতার করে। সোমবার তাদের আদালতে তোলা হয়।

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি

চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…

ByByNews Desk Jun 21, 2026

আহমেদাবাদে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, অমিত শাহের সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী

আহমেদাবাদ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার আহমেদাবাদের প্রহ্লাদনগর গার্ডেনে আয়োজিত এক গণ-যোগাভ্যাস কর্মসূচিতে কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 21, 2026

তেলঙ্গানায় চলন্ত বৈদ্যুতিক বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৪১ যাত্রী

হায়দরাবাদ, ২১ জুন (আইএএনএস): তেলঙ্গানার করিমনগর জেলায় একটি বৈদ্যুতিক বাসে আগুন লেগে যাওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে কেন্দ্রীয় মন্ত্রীদের বার্তা: যোগ বিশ্বকে যুক্ত করে, বছরে ৩৬৫ দিন অভ্যাস করুন

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার একাধিক কেন্দ্রীয় মন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top