News Flash

  • Home
  • দিনের খবর
  • বরফের দেখা পেয়ে উৎফুল্ল ভূস্বর্গ, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বৃষ্টি ও তুষারপাত
Image

বরফের দেখা পেয়ে উৎফুল্ল ভূস্বর্গ, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বৃষ্টি ও তুষারপাত

শ্রীনগর, ২৯ জানুয়ারি (হি.স.): দীর্ঘ দিন শুষ্ক আবহাওয়ার পর প্রকৃতি মুখ তুলে তাঁকিয়েছে। অবশেষে বৃষ্টি ও তুষারপাতের সাক্ষী হয়েছে ভূস্বর্গ, বরফের চাদরে ঢাকা পড়েছে গুলমার্গ-সহ কাশ্মীরের নানা প্রান্ত। বরফের দেখা পেয়ে উৎফুল্ল ভূস্বর্গের বাসিন্দারা, তুষারপাত হতেই পর্যটকরাও উপত্যকার দিকে রওনা হচ্ছেন। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এমনই থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। বিভিন্ন স্থানে হবে বৃষ্টি ও তুষারপাত।

কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন কাশ্মীর উপত্যকার নানা স্থানে বৃষ্টি ও তুষারপাত হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কাশ্মীরের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত একই আবহাওয়ার ধারাবাহিকতা প্রত্যাশিত রয়েছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনার কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে, তাই যাত্রীদের সতর্ক করা হয়েছে। আবার আকাশ মেঘলা থাকার কারণে শ্রীনগর, গুলমার্গ, পহেলগামে বৃদ্ধি পাচ্ছে রাতের তাপমাত্রা।

Releated Posts

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top