News Flash

  • Home
  • দেশ
  • আমাদের মেয়েরা আমাদের যুবশক্তির গুণগত অনুঘটক : উপরাষ্ট্রপতি
Image

আমাদের মেয়েরা আমাদের যুবশক্তির গুণগত অনুঘটক : উপরাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.) : আমাদের মেয়েরা আমাদের যুবশক্তির গুণগত অনুঘটক, এই মন্তব্য করেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি শনিবার সংসদ ভবনে আয়োজিত ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস)-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন।

ধনখড় এদিন বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রেই মেয়েদের দ্রুত উন্নতি ঘটছে। আমাদের মেয়েরা আমাদের যুবশক্তির গুণগত অনুঘটক। সংসদ ভবনে ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস)-এর ভলেন্টিয়ার্সদের উদ্দেশ্যে ধনখড় বলেন, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণকারী মহিলাদের দুর্দান্ত পারফরম্যান্স প্রশংসনীয়। তিনি সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ সংরক্ষণের সাম্প্রতিক রায়ে আনন্দ প্রকাশ করে এটিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন। উপরাষ্ট্রপতি বলেন, আজ দুর্নীতি ও মধ্যস্বত্বভোগীদের নির্মূল করা হয়েছে এবং তার ফলে তরুণদের তাদের সম্ভাবনা উপলব্ধি করার অপার সুযোগ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে “দুর্নীতির অত্যাচার গণতন্ত্রের যোগ্যতায় রূপান্তরিত হয়েছে”।
যুবকদের ভারতের ২০৪৭ সালের সৈনিক এবং স্থপতি বলে অভিহিত করেন খনখড়। তিনি উপস্থিত যুব স্বেচ্ছাসেবকদের উদ্ভাবনী হতে এবং গবেষণা ও উদ্যোক্তাদের দিকে মনোনিবেশ করতে বলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক, রাজ্যসভার সচিব রাজিত পুনহানি, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের সচিব মিতা রাজীবলোচন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Releated Posts

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

কপিল সাঙওয়ান গ্যাংয়ের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-গ্যাংস্টার স্কোয়াড (এজিএস) কপিল সাঙওয়ান ওরফে নান্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top