News Flash

  • Home
  • দেশ
  • টোটো নিয়ন্ত্রণে বাঁকুড়ায় চালু হোল টোটো ম্যনেজম‍্যন্ট সিস্টেম
Image

টোটো নিয়ন্ত্রণে বাঁকুড়ায় চালু হোল টোটো ম্যনেজম‍্যন্ট সিস্টেম

বাঁকুড়া, ২৭ জানুয়ারি (হি. স.) : টোটো চলাচল নিয়ে জেরবার সাধারণ মানুষ থেকে প্রশাসন।এবার টোটো নিয়ন্ত্রণে জেলা পুলিশ ও পৌরসভার উদ্যোগে চালু হোল টোটো ম্যানেজমেন্ট সিস্টেম।২৬ জানুয়ারি বঙ্গবিদ্যালয় মাঠ থেকে আনুষ্ঠানিক ভাবে এই সিস্টেম এর সূচনা করেন পৌরপ্রধান অলকা সেন মজুমদার। বাঁকুড়া শহরে চলাচলকারী সমস্ত টোটোতে বিশেষ কিউ আর কোড যুক্ত নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করা হয়েছে।

এই সিস্টেম প্রসঙ্গে পুলিশ সুপার বৈভব তেওয়ারী জানান টোটো তে লাগানো কিউ আর কোড যুক্ত থাকায় কোথায় কত টোটো রয়েছে, কোথাও নিয়ম লঙ্ঘন করে যানজট করছে কি না ইত্যাদি বিষয়গুলি যেমন ট্রাফিক পুলিশের নজরে থাকবে তেমনি যে কোন ও যাত্রী টোটো তে উঠে কিউ আর কোড এর ছবি তুলে নিলেই টোটো সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন, কোনও কিছু টোটো তে ফেলে গেলে, কিংবা অসদাচরণ করলে পুলিশকে অভিযোগ জানালে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
পৌরপ্রধান অলকাসেন মজুমদার বলেন বাঁকুড়া শহরে আনুমানিক একহাজারের অধিক টোটো রয়েছে।এবার থেকে সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন করতে হবে।তখনই বিশেষ নম্বরপ্লেট দেওয়া হবে।শুধুমাত্র শহরে বসবাস কারী টোটো মালিকদেরই রেজিস্ট্রেশন করা হবে।রেজিস্ট্রেশন ব্যাতীত কোনও টোটো শহরে চলাচল করতে পারবে না।

Releated Posts

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top