News Flash

  • Home
  • Uncategorized
  • ঠান্ডা বেড়েছে, কনকনে শীতের আমেজ কলকাতা-সহ পশ্চিমবঙ্গের সর্বত্রই
Image

ঠান্ডা বেড়েছে, কনকনে শীতের আমেজ কলকাতা-সহ পশ্চিমবঙ্গের সর্বত্রই

কলকাতা, ২৬ জানুয়ারি (হি.স.): এখনই নিস্তার নেই ঠান্ডা থেকে, শীতপ্রিয় বাঙালিকে খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই নামতে শুরু করেছে পারদ। তাপমাত্রার পারদ-পতন অব্যাহত, শুক্রবারও কলকাতায় নামল তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শুক্রবার তা কমে হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, ঠান্ডা সামান্য বেড়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী কয়েক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মূলত শুকনো আবহাওয়া থাকবে বিভিন্ন জেলায়। কনকনে উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকবে। ফলে আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা আরও কিছুটা কমবে বলেই জানিয়েছেন আবহবিদেরা। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং। বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনাও। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কালিম্পং। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top