News Flash

  • Home
  • দিনের খবর
  • বড় দুর্ঘটনা : মালিতে সোনার খনি ধসে প্রাণ হারিয়েছেন ৭৩ জন
Image

বড় দুর্ঘটনা : মালিতে সোনার খনি ধসে প্রাণ হারিয়েছেন ৭৩ জন

মালি, ২৫ জানুয়ারি (হি.স.) : পশ্চিম আফ্রিকার মালিতে সোনার খনি ধসে ৭৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাটি গত সপ্তাহের শেষের দিকে ঘটেছিল তবে বুধবার সরকারিভাবে দুর্ঘটনা ও মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে বলা হয়ছে ঘটনাস্থল থেকে ৭৩টি দেহ উদ্ধার করা হয়েছে ।

সরকারের জাতীয় ভূতত্ত্ব ও খনি অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা করিম বার্থে জানিয়েছেন, দক্ষিণ মালির কঙ্গোবা শহরের একটি সোনার খনিতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে গত সপ্তাহের শুক্রবার। তার পর চলছিল উদ্ধারকাজ। এই বিষয়ে ওই খনির আধিকারিক জানান, “ওইদিন খনিতে প্রচণ্ড জোরে কম্পন অনুভুত হয়। একটি টানেল ধসে যায়। সেই সময় অন্তত ২০০ জন শ্রমিক খনিতে কাজ করছিলেন। বুধবার আমাদের তল্লাশি শেষ হয়েছে। আমরা ৭৩ জনের দেহ উদ্ধার করেছি।” সরকারিভাবেও মৃতদের তালিকা নিশ্চিত করা হয়েছে।

জানা গিয়েছে, সোনার খনির এই দুর্ঘটনা নিয়ে মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছিল মালি প্রশাসন। শ্রমিকদের মৃত্যুর খবর নিশ্চিত করলেও কোনও পরিসখ্যান দেওয়া হয় নি। বুধবার সরকারিভাবে মোট মৃতের সংখ্যা জানানো হয় । পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সরকার। একই সঙ্গে আগামিদিনে খনিতে কাজ করার ক্ষেত্রে সকলকে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলার অনুরোধও জানানো হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top