News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশের শাহজাহানপুরে ট্রাক ও অটোর সংঘর্ষ, মৃত্যু কমপক্ষে ১২ জনের
Image

উত্তর প্রদেশের শাহজাহানপুরে ট্রাক ও অটোর সংঘর্ষ, মৃত্যু কমপক্ষে ১২ জনের

শাহজাহানপুর, ২৫ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন মোট ১২ জন। নিহত ১২ জনের মধ্যে ৮ জন পুরুষ, ৩ জন মহিলা ও একটি শিশু। ট্রাক ও অটোর সংঘর্ষে মৃত্যু হয়েছে ১২ জনের। নিহতরা সবাই অটোতে ছিলেন। শাহজাহানপুরের পুলিশ সুপার অশোক কুমার মীনা বলেছেন, বৃহস্পতিবার সকালে একটি ট্রাক ও অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ১২ জনের। নিহত ১২ জনের মধ্যে ৮ জন পুরুষ, ৩ জন মহিলা ও একটি শিশু।

পুলিশ সুপার আরও বলেছেন, প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতরা সবাই পবিত্র স্নান করতে পাঁচাল ঘাটে যাচ্ছিলেন। তাঁরা নিজেদের গ্রাম থেকে অটো ভাড়া করেছিলেন, কন্টেইনার ট্রাকটি আটক করা হয়েছে, কিন্তু চালক পলাতক। তল্লাশি অভিযান চলছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। শাহজাহানপুর-ফারুখাবাদ হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের বাড়ি মদনপুর গ্রামে। এই দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top