News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন দাবীতে ২৬ জানুয়ারি আন্দোলনে নামছে সারা ভারত কৃষক সভা
Image

বিভিন্ন দাবীতে ২৬ জানুয়ারি আন্দোলনে নামছে সারা ভারত কৃষক সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি : ২৬শে জানুয়ারি দেশব্যাপী আন্দোলনের অঙ্গ হিসেবে বুধবার সারা ভারত কৃষক সভা, সংযুক্ত কিষান মোর্চা এবং সিআইটিইউ যৌথভাবে রাজধানী আগরতলা শহরে লিফলেট বিতরণ করেছেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে পবিত্র কর বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন।

দিল্লিতে ২০২০ সালের নভেম্বর থেকে কৃষি আইন বাতিলের দাবীতে যে আন্দোলন সংঘটিত হয়েছিল, সেই আন্দোলন প্রত্যাহারের পর কৃষকদের স্বার্থ সম্বলিত বেশ কিছু দাবী পূরণ করার আশ্বাস দিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু এখনো পর্যন্ত সেই দাবীগুলি পূরন করা হয়নি। তাই ২৬ শে জানুয়ারির দিন দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এদিন বেলা ১২ টার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনে নামবে কৃষকরা। এরই প্রচাড়ে এডীণ লিফলেট বিরতন করা হয়েছে বলে জানিয়েছেন পবিত্র কর।

তিনি এদিন আরো বলেন, দেশের কৃষি এবং কৃষকদের উপর চরম আঘাত এনেছে বিজেপি সরকার। ২০১৪ থেকে কেন্দ্রে ১০ বছরের বিজেপি শাসনে তাতে ১লক্ষ ৪৭৫ জন কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে দাবী করেন তিনি। পাশাপাশি কৃষিখাতে বরাদ্ধ অর্থও কেন্দ্র সরকার খরচ করছে না।  এর বিরুদ্ধে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top