News Flash

  • Home
  • দেশ
  • বিধাননগরে বিক্ষোভ চাকরি প্রার্থীদের, ধুন্ধুমার পরিস্থিতি
Image

বিধাননগরে বিক্ষোভ চাকরি প্রার্থীদের, ধুন্ধুমার পরিস্থিতি

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.): ফের চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত বিধাননগর। আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের দাবিতে শৈশালী ভবন অভিযান ঘিরে উত্তপ্ত হয় পরিস্থিতি। তাদের মূল দাবি, আইসিডিএস সুপারভাইজার পদে ডব্লিউবিপিএসসি নিয়োগ সুপারিশ প্রাপ্ত ২৯৩১ জনের মধ্যে একই প্যানাল থেকে ১৩৬ জন চাকরি প্রার্থীকে নিয়োগ করা হলেও বাকিরা এখনো নিয়োগ পায়নি। তাই বাকিদের দ্রুত নিয়োগের করতে হবে। দাবীতেই এদিন তাদের শৈশালী ভবনে বিক্ষোভ দেখায় চাকরি প্রার্থীরা।

ঘটনা সূত্রে জানা গিয়েছে, নিয়োগের দাবিতে ওই ভবনের এক আধিকারিকের সঙ্গে দেখা করতে গেলে তাদের বের করে দেয় বিধাননগর পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে উত্তেজনা ছড়ায়। পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে চাকরি প্রার্থীরা। পরে শৈশালী ভবনের ডিরেক্টর অফ আইসিডিএস অফিসের ভেতরে বিনা অনুমতিতে প্রবেশ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে এসে পৌঁছায় বিধাননগর পুলিশের বিশাল বাহিনী। পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় আন্দোলনকারীদের। তাদের অভিযোগ, পুলিশ তাদের রীতিমত জোর করে দফতরের ভেতর থেকে বের করে দেয়।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top