News Flash

  • Home
  • দিনের খবর
  • ২৫ জানুয়ারি বুলন্দশহরে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি খতিয়ে দেখলেন যোগী
Image

২৫ জানুয়ারি বুলন্দশহরে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি খতিয়ে দেখলেন যোগী

বুলন্দশহর, ২০ জানুয়ারি (হি.স.) : আগামী ২৫ জানুয়ারি উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায় সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেজন্য শনিবার সবরকমের প্রস্তুতি খতিয়ে দেখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মুখ্যমন্ত্রী শনিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ জানুয়ারি বুলন্দশহরে প্রস্তাবিত সফরের প্রস্তুতির সমস্ত ব্যবস্থা পরিদর্শন করেন। এই সফরে প্রধানমন্ত্রী বুলন্দশহরে আয়োজিত একটি অনুষ্ঠানে মিরাট বিভাগকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উপহার দেবেন।

এদিন বিমানে করে নওয়াদার শুটিং রেঞ্জে পৌঁছলে বিজেপি কর্মীরা যোগীকে জয় শ্রী রাম স্লোগান দিয়ে স্বাগত জানান। এরপর মুখ্যমন্ত্রী যোগী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভাস্থলে পৌঁছন। তারপর সেখানকার প্রস্তুতি খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী জনসভাস্থলের কাছে তৈরি পার্কিংস্থলও পরিদর্শন করেন এবং প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের জানান, তিনি অযোধ্যায় রামলালার অভিষেক অনুষ্ঠান থেকে সময় বের করে এখানে আসেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top