News Flash

  • Home
  • Uncategorized
  • গুলশান ও কিশোরগঞ্জের বিস্ফোরণ খতিয়ে দেখতে বাংলাদেশ যাচ্ছে ভারতের এনএসজি
Image

গুলশান ও কিশোরগঞ্জের বিস্ফোরণ খতিয়ে দেখতে বাংলাদেশ যাচ্ছে ভারতের এনএসজি

NSG copyনয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.) : বাংলাদেশের গুলশানে হলি আর্টিজান বেকারির জঙ্গী হাতনার তদন্ত করবে ভারত| ঢাকার রেস্তরাঁয় হামলা ও কিশোরগঞ্জে বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখতে সেখানে যাচ্ছেন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) একটি বিশেষ দল| ১ জুলাই ঢাকায় জঙ্গিহানার ঘটনাস্থল খতিয়ে দেখতে এনএসজি-কে সেখানে পাঠানোর জন্য বাংলাদেশের কাছে আবেদন করেছিল ভারত সরকার| এই আবেদনে সম্মতি দেয় সেদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ| এরপরই পড়শি দেশে যেতে এনএসজি-কে নির্দেশ দেওয়া হয়|
এই দলে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের রাখা হয়েছে| এরা ১ জুলাইয়ের ঘটনাটি খতিয়ে দেখবেন| পাশাপাশি আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের বিস্ফোরণের ঘটনারও পর‌্যালোচনা করবেন এনএসজি | আর বাংলাদেশ সরকারের সাহায্যেই পুরো পরিস্থিতিটি খতিয়ে দেখতে চাইছে | এর ফলে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে দুই দেশের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলেও ধারণা কূটনৈতিক মহলের|
গত সপ্তাহেই ঢাকায় রেস্তরাঁয় জঙ্গি হামলার ঘটনায় ২০ জনের মৃতু্য হয়েছিল| আর আজ ঈদের নামাজ চলার সময় কিশোরগঞ্জে বিস্ফোরণ হয়|

Releated Posts

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, সরকার গঠনের পথে দল; ভবানীপুরে মমতাকে হারালেন শুভেন্দু

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক প্রবণতা থেকেই…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top