News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ের যশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পিকআপ গাড়ি, কমবেশি আহত ৪০ জন
Image

ছত্তিশগড়ের যশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পিকআপ গাড়ি, কমবেশি আহত ৪০ জন

রায়পুর, ১৯ জানুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের যশপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল একটি পিকআপ গাড়ি। এই দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের যশপুর জেলার সান্না থানা এলাকার ময়না ঘাটে, পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে গভীর খাদে পড়ে যায়। গাড়ির মধ্যে থাকা ৪০ জন যাত্রী আহত হয়েছেন, তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

যশপুরের জেলা ম্যাজিস্ট্রেট রবি মিত্তল জানিয়েছেন, বৃহস্পতিবার কালিয়া গ্রামের কিছু মানুষ একটি পিকআপ গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ছিচলি গ্রামে গিয়েছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে সেখান থেকে ফেরার সময় সান্নার ময়নাঘাটে পিকআপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে খাদে পড়ে যায়। গাড়িতে থাকা ৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন গুরুতর আহত হয়েছেন। কালিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর আহতদের সবাইকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top