News Flash

  • Home
  • দিনের খবর
  • ভদোদরায় নৌকাডুবির ঘটনায় ১৮ জনের নামে মামলা, তদন্তের দাবি তুলল কংগ্রেস
Image

ভদোদরায় নৌকাডুবির ঘটনায় ১৮ জনের নামে মামলা, তদন্তের দাবি তুলল কংগ্রেস

ভাদোদরা, ১৯ জানুয়ারি (হি.স.): গুজরাটের ভদোদরায় নৌকাডুবির ঘটনায় মামলা দায়ের হয়েছে মোট ১৮ জনের নামে। এছাড়াও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল মর্মান্তিক এই ঘটনার তদন্তভার তুলে দিয়েছেন ভাদোদরা জেলা ম্যাজিস্ট্রেটের হাতে, নৌকাডুবির ঘটনার উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ১০-দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় তদন্তের দাবি তুলেছে কংগ্রেসও। ভদোদরা পৌর নিগমের বিরোধী দলনেত্রী তথা কংগ্রেসের অমি রাওয়াত বলেছেন, “আমরা এই ঘটনাটিকে দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড হিসাবে বিবেচনা করছি। আমরা দাবি করছি, বর্তমান বিচারকের অধীনে এই ঘটনার তদন্ত হওয়া উচিত। এটি নিছক অবহেলাজনিত ঘটনা। নৌকায় কোনও লাইফ জ্যাকেট অথবা লাইফগার্ড ছিল না। যারা দায়ী তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করা উচিত।”

উল্লেখ্য, ভদোদরার একটি বেসরকারি স্কুল ‘নিউ সানরাইজ’-এর শিক্ষার্থীরা পিকনিকে গিয়েছিল, চেপেছিল নৌকায়। নৌকা উল্টে মৃত্যু হয় ১২ পড়ুয়ার। মারা গিয়েছেন দু’জন শিক্ষকও। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটে হার্নি মোতনাথ লেকে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top