News Flash

  • Home
  • দিনের খবর
  • পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যপদ পূরণের নির্দেশ রাজ্যপালের
Image

পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যপদ পূরণের নির্দেশ রাজ্যপালের

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): দীর্ঘদিন ধরে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের একাধিক সদস্যপদ খালি। শুধু তাই নয় চেয়ারম্যান পদেও কাউকে বহাল করা হয়নি। যার ফলে রাজ্যের বেকার যুবক–যুবতীরা বঞ্চিত হচ্ছেন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সকল পদ পূরণের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার কড়া নির্দেশ দেন। রাজভবন থেকে এক বিবৃতি জারি করে একথা জানান হয়।

উল্লেখ্য, রাজ্যের মানুষের অভাব অভিযোগ জানতে রাজভবনে চালু করা হয়েছে পিস রুম। যেখানে সাধারণ মানুষ নিজেদের অভিযোগ সরাসরি রাজ্যপালকে জানতে পারেন। সেখানে প্রতিদিন চাকরি প্রার্থীদের এই সংক্রান্ত বহু অভিযোগ জমা পরছে। মূলত পিএসসি বোর্ড গঠনে সরকারের সিদ্ধান্ত গ্রহণে দেরি হওয়ার কারণে তাদের কর্মসংস্থানের সম্ভাবনা ব্যাহত হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্যকে যুদ্ধকালীন তৎপরতায় পিএসসি বোর্ড গঠনের নির্দেশ দিলেন রাজ্যপাল।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top