News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের ইডি-র হাজিরা এড়িয়ে গেলেন কেজরিওয়াল, এএপি বলল আমরা কোনও দুর্নীতি করিনি
Image

ফের ইডি-র হাজিরা এড়িয়ে গেলেন কেজরিওয়াল, এএপি বলল আমরা কোনও দুর্নীতি করিনি

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাজিরা এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে চতুর্থবার ইডি-র হাজিরা এড়িয়ে গেলেন কেজরিওয়াল। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার তলব করেছিল, এদিনও তিনি ইডি-র মুখোমুখি হননি।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি চতুর্থবার সমন জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার জন্য কেজরিওয়ালকে ডেকে পাঠানো হয়। এর আগেও একাধিকবার অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে ইডির জারি করা সমন এড়িয়ে যান। কেজরিওয়ালের দল আম আদমি পার্টি এদিন জানিয়েছে, “দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি লিখেছেন। বিজেপির লক্ষ্য তাঁকে গ্রেফতার করা এবং লোকসভা নির্বাচনের প্রচারে বাধা দেওয়া। ইডি লিখেছে, অরবিন্দ কেজরিওয়াল অভিযুক্ত নন, তাহলে সমন ও গ্রেফতার কেন? দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপিতে গেলে তাঁদের বিরুদ্ধে মামলা বন্ধ হয়ে যায়। আমরা দুর্নীতি করিনি, আমাদের কোনও নেতা বিজেপিতে যোগ দেবেন না।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top