News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর ও দক্ষিণবঙ্গে শীতের শিরশিরানি রয়েছেই, পারদের ওঠানামাও চলছে তিলোত্তমায়
Image

উত্তর ও দক্ষিণবঙ্গে শীতের শিরশিরানি রয়েছেই, পারদের ওঠানামাও চলছে তিলোত্তমায়

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই শীতের শিরশিরানি রয়েছে। কনকনে ঠান্ডায় কাঁপছে দার্জিলিং, কালিম্পঙ। শীতের দাপটে কাঁপছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিও। আবার তাপমাত্রার পারদের ওঠানামাও চলছে তিলোত্তমায়। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। বৃহস্পতিবারও শীতের আমেজ অনুভূত হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, তবে তুলনামূলক কম। সকাল থেকে আকাশ অবশ্য মেঘলা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ১৯ জানুয়ারি কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ওই দিন বৃষ্টি হতে পারে। ২০ তারিখের পর থেকে বৃষ্টি থেমে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পঙ ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং-এর উঁচু পাহাড়ে হতে পারে তুষারপাত।

Releated Posts

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top