News Flash

  • Home
  • দিনের খবর
  • ২১ জুলাইয়ের সভাস্থলেই কর্মসূচি করতে চায় আইএসএফ, অনুমতি চেয়ে হাই কোর্টে
Image

২১ জুলাইয়ের সভাস্থলেই কর্মসূচি করতে চায় আইএসএফ, অনুমতি চেয়ে হাই কোর্টে

কলকাতা, ১৬ জানুয়ারি (হি.স.): আগামী ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে ওইদিন তারা সভা করতে চান ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউসের সামনে। অর্থাৎ যেখানে তৃণমূলের শহিদ দিবসের সভা হয়, সেই জায়গাতেই সভা করতে চায় নওশাদ সিদ্দিকির দল।

এতে পুলিশের অনুমতি মেলেনি। তাই এবার নওশাদের দল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল। মঙ্গলবার সভার অনুমতি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করা হয়েছে। বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে।

এদিন, বিচারপতি প্রশ্ন তোলেন, ওই জায়গায় কি কোনও সভা হয়? মামলাকারীর আইনজীবী, প্রতি বছর ২১ জুলাই তৃণমূল এই ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করে। সম্প্রতি বিজেপিও সেখানে সভা করেছে। তাহলে আইএসএফের সভার অনুমতি কেন মিলছে না? বিচারপতি জয় সেনগুপ্ত জানান, বুধবার ফের মামলার শুনানি হবে।

তবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির মত, রাজনৈতিক উদ্দেশেই তাঁদের ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না। তাই আদালতের দ্বারস্থ হয়েছে তাঁর দল।
একুশের ভোটের আগে ২১ জানুয়ারি পথ চলা শুরু করেছিল ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির তৈরি আইএসএফ। এবার ২১ জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতিষ্ঠা দিবসের উদযাপনে সভা করতে চেয়ে কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়। কিন্তু পুলিশ তা খারিজ করে। পুলিশের তরফে কারণ হিসেবে লিখিতভাবে জানানো হয়, গত বছর রানি রাসমণি অ্যাভিনিউয়ে আইএসএফের সভায় বিস্তর অশান্তি হয়েছিল। ধরপাকড়ও হয়। তা মাথায় রেখে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা থেকেই পুলিশ আইএসএফের সভার অনুমতি দেয়নি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top