News Flash

  • Home
  • দেশ
  • পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে মৃত্যু মৎস্যজীবীর, উদ্ধার দেহ
Image

পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে মৃত্যু মৎস্যজীবীর, উদ্ধার দেহ

ডোমকল, ১৪ জানুয়ারি (হি. স.) : মাছ ধরতে গিয়ে পদ্মানদীতে ডুবে মৃত্যু মৎস্যজীবীর। রবিবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে মু্র্শিদাবাদের সাগরপাড়ার ভারত-বাংলাদেশ সীমান্তের সিংপাড়ায়। পুলিশ জানায় পদ্মায় স্রোত না থাকায় দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিষ্ণুপদ হালদার(২৬)। তাঁর বাড়ি সাগরপাড়ার সিংপাড়া কলোনিতে। প্রতিদিনের মতো রবিবারও ওই যুবক সিংপাড়ার নিচে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পদ্মানদীতে মাছ ধরতে গিয়েছিল। তার মা নীলা হালদার জানান, “সকাল ৭ টা নাগাদ বাড়ি থেকে খাওয়াদাওয়া করে মাছ ধরার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে। কিছুক্ষণ পর শুনতে পাই ছেলে পদ্মানদীতে তলিয়ে গিয়েছে।” এই খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। খবর পেয়ে সাগরপাড়ার পুলিশ ও সিংপাড়া ক্যাম্পের বিএসএফ জওয়ানরাও ঘটনাস্থলে যান।
স্থানীয়রা জানান, পুলিশ ও বিএসএফের সহায়তায় স্থানীয় জেলেরাই জাল ফেলে তলিয়ে যাওয়া বিষ্ণুপদ হালদারের তল্লাশি শুরু করে। ঘণ্টা কয়েকের প্রচেষ্টায় দুপুর নাগাদ উদ্ধার হয় দেহ। প্রত্যক্ষদর্শীরা জানান, ডোঙায় চেপে মাছ ধরার জাল গোটাচ্ছিলেন ওই যুবক। সেই সময় অসাবধানতাবশত জালে পা জড়িয়ে নদীর মধ্যে পড়ে যান। তার পর আর তিনি উঠতে পারেননি। কাছাকাছি কেউ না থাকায় তাকে উদ্ধারও করা যায়নি।

পুলিশ জানায় পদ্মায় স্রোত না থাকায় দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। স্রোত থাকলে অত সহজে যুবককে পাওয়া যেত না। ওই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, মাত্র দুই বছর আগে বিয়ে হয়েছিল বিষ্ণুপদ হালদারের। নদীতে মাছ ধরেই তারঁ জীবিকা নির্বাহ হত। বাড়িতে স্ত্রী ও বৃদ্ধা মা রয়েছে। হঠাৎ করেই যুবকের মৃত্যুতে মাথার আকাশ ভেঙে পড়ল গোটা পরিবারের। কীভাবে চলবে সংসার, তা ভেবেই কুল পাচ্ছেন না বৃদ্ধা মা ও স্ত্রী।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top