News Flash

  • Home
  • দিনের খবর
  • ভুল তথ্য সমাজে বিরূপ প্রভাব ফেলে, এই চ্যালেঞ্জের দিকে নজর দেওয়া দরকার : রামনাথ কোবিন্দ
Image

ভুল তথ্য সমাজে বিরূপ প্রভাব ফেলে, এই চ্যালেঞ্জের দিকে নজর দেওয়া দরকার : রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : ভুয়ো খবর, পেইড নিউজ এবং ডিপ ফেক বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেছেন, নতুন প্রযুক্তির ফলে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। বুধবার নতুন দিল্লিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (আইআইএমসি)-এর ৫৫-তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

তিনি বলেছেন, ভুল তথ্য সমাজে বিরূপ প্রভাব ফেলে, এই চ্যালেঞ্জের দিকে নজর দেওয়া দরকার। এই প্রসঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ বলেন, উদীয়মান সাংবাদিকের বিশ্বাসযোগ্য তথ্য প্রদানের একটি বড় দায়িত্ব রয়েছে। তিনি আশাপ্রকাশ করে বলেন, সাংবাদিকতার মূল্যবোধ বজায় রাখা একটি চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, সাধারণ নাগরিকের স্বার্থ রক্ষা করা সাংবাদিকদের দায়িত্ব। এই অনুষ্ঠানে ২০২১-২২ এবং ২০২২-২৩ ব্যাচের ৭০০ জনেরও বেশি শিক্ষার্থীকে পিজি ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইএমসি-র ডিজি অনুপমা ভাটনগর এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top