News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় স্কুল জুডোতে তন্ময়ের ব্রোঞ্জ পদক
Image

জাতীয় স্কুল জুডোতে তন্ময়ের ব্রোঞ্জ পদক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।। জাতীয় স্কুল গেমসে দারুন সাফল্য ত্রিপুরার জুডোকা-র। তন্ময় দাস, উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের  শিক্ষার্থী। পাঞ্জাবের লুধিয়ানায় আয়োজিত জাতীয় স্কুল গেমসে, অনূর্ধ্ব ১৭ বয়স ভিত্তিক বিভাগে জুডো ইভেন্টে ৮১ কেজি গ্রুপে ত্রিপুরার তন্ময় দাস, তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়েছে। লুধিয়ানায় এই চ্যাম্পিয়নশিপ ১১ই জানুয়ারি পর্যন্ত চলবে। উল্লেখ্য, তন্ময় তার দুর্দান্ত সাফল্যের সুবাদে আগামী সময়ে চেন্নাইয়ে অনুষ্ঠেয় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়েছে। এটাও একটি দারুণ সাফল্য তন্ময়ের জন্য। ত্রিপুরার সংশ্লিষ্ট মহল বিশেষ করে উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের কর্মকর্তা এবং খেলোয়াড়রা তন্ময়ের আরও সাফল্যের শুভেচ্ছা জানাচ্ছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top