ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।। জাতীয় স্কুল গেমসে দারুন সাফল্য ত্রিপুরার জুডোকা-র। তন্ময় দাস, উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের শিক্ষার্থী। পাঞ্জাবের লুধিয়ানায় আয়োজিত জাতীয় স্কুল গেমসে, অনূর্ধ্ব ১৭ বয়স ভিত্তিক বিভাগে জুডো ইভেন্টে ৮১ কেজি গ্রুপে ত্রিপুরার তন্ময় দাস, তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়েছে। লুধিয়ানায় এই চ্যাম্পিয়নশিপ ১১ই জানুয়ারি পর্যন্ত চলবে। উল্লেখ্য, তন্ময় তার দুর্দান্ত সাফল্যের সুবাদে আগামী সময়ে চেন্নাইয়ে অনুষ্ঠেয় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়েছে। এটাও একটি দারুণ সাফল্য তন্ময়ের জন্য। ত্রিপুরার সংশ্লিষ্ট মহল বিশেষ করে উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের কর্মকর্তা এবং খেলোয়াড়রা তন্ময়ের আরও সাফল্যের শুভেচ্ছা জানাচ্ছেন।

জাতীয় স্কুল জুডোতে তন্ময়ের ব্রোঞ্জ পদক
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















