News Flash

Image

গোয়ালপাড়ায় বুনোহাতির হামলায় হত এক

গোয়ালপাড়া (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : গোয়ালপাড়া জেলায় আবারও বুনোহাতির হামলায় জনৈক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনা শনিবার মধ্য রাতে জেলার একবলবলা ফফঙ্গা গ্রামে সংঘটিত হয়েছে। নিহত ব্যক্তিকে গ্রামের বাসিন্দা জনৈক শ্যামজিৎ মোমিন বলে শনাক্ত করা হয়েছে।

প্ৰাপ্ত খবরে প্রকাশ, গতকাল সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে প্রায় ৪০ থেকে ৫০টি বুনো হাতির এক দল ফফঙ্গা গ্ৰামে হানা দেয়। গ্ৰামে হাতির দলটি হানা দিয়ে ব্যাপক উপদ্ৰব চালানো শুরু করে। তাদের হামলায় কম করেও দশটি বসতবাড়ি তছনছ হয়ে গেছে। কিন্তু মধ্যরাতে হাতির দলটি শ্যামজিৎ মোমিনদের ঘর ভেঙে ভিতরে ঢুকে। ঘরে মজুত ধান চাল ইত্যাদি খেয়ে সাবাড় করে দেয়। শ্যামজিৎ মোমিন ঘর থেকে পালিয়ে যাওয়ার সময় একটি হাতি শুঁড় দিয়ে তাকে প্যাঁচিয়ে উপরে তুলে আছড়ে মেরে ফেলে।

এদিকে ঘটনার খবর পেয়ে আজ রবিবার সকালে পুলিশের দল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বনকর্মীরা। পুলিশ প্রাথমিক তদন্ত করে শ্যামজিতের মৃতদেহ উদ্ধার করে তার ময়না তদন্তের জন্য গোয়ালপাড়া সিভিল হাসপাতালে নিয়ে গেছে।

Releated Posts

২৬ মে অসম বিধানসভায় আনা হবে ইউসিসি বিল, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৩ মে : অসমে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালুর পথে বড় পদক্ষেপ নিতে চলেছে অসম সরকার। বুধবার…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমের নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমে ইউসিসি কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করতে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে বুধবার ফের…

ByByTaniya Chakraborty May 13, 2026

মণিপুরে জঙ্গি হামলায় নিহত ৩ কুকি চার্চ নেতা, উত্তেজনা কাঙপোকপিতে

ইম্ফল, ১৩ মে (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় বুধবার সশস্ত্র জঙ্গিদের হামলায় কুকি সম্প্রদায়ের অন্তত তিনজন নিহত হয়েছেন।…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top