News Flash

  • Home
  • দিনের খবর
  • শীতের পরশে শীতল হচ্ছে তিলোত্তমা, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল শহর থেকে গ্রাম
Image

শীতের পরশে শীতল হচ্ছে তিলোত্তমা, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল শহর থেকে গ্রাম

কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.): শীতের পরশে শীতল হচ্ছে তিলোত্তমা, শহরের তুলনায় গ্রাম বাংলায় শীত এখন বেশ ভালোই অনুভূত হচ্ছে। তবে, কনকনে ঠান্ডার পরশ এখনও পেল না দক্ষিণবঙ্গ। এরইমধ্যে বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল শহর থেকে গ্রাম, সকাল আটটা পর্যন্ত কুয়াশার চাদরে মোড়া ছিল বঙ্গভূমি। কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। আপাতত কনকনে ঠান্ডা ফেরার কোনও সম্ভাবনাও দেখছেন না আবহবিদরা। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। বিহার, পূর্ব উত্তর প্রদেশ ও সিকিম হয়ে রাজ্যে ঢুকছে উত্তর-পশ্চিমী বাতাস, যদিও তা খুব শক্তিশালী নয়। তাই তাপমাত্রা স্বাভাবিক অথবা তার থেকে এক ডিগ্রি ওপরে থাকতে পারে।

আবহবিদরা জানিয়েছেন, ৫-৭ জানুয়ারির মধ্যেই পূর্ব ভারতকে প্রভাবিত করতে পারে পশ্চিমী ঝঞ্ঝা, প্রভাব দেখা দিতে পারে ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গের পশ্চিম প্রান্তে। ৫ জানুয়ারি পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। আবার দার্জিলিং-এ হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতার আকাশ থাকবে পরিষ্কার, সকালের দিকে কুয়াশা থাকবে। একইরকম আবহাওয়া থাকবে লাগোয়া জেলাগুলিতেও। আগামী কিছু দিনে তাপমাত্রার বিশেষ তারতম্য না হলেও, তারপর ফের বাড়তে পারে তাপমাত্রা, ১০ জানুয়ারির পর আবারও তাপমাত্রা কমতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top