নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ রাজ্যে জ্বালানির সংকটের কারণে পথে নামল কংগ্রেস৷ বুধবার সকাল সাড়ে এগারটা নাগাদ আসাম-আগরতলা জাতীয় সড়কের মঠ চৌমুহনী এলাকায় পথ অবরোধে বসেন যুব কংগ্রেস এবং এনএসইউআইয়ের কর্মীরা৷ ফলে, স্বাভাবিকভাবে ঐ রাস্তা দিয়ে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে৷ অবরোধ আন্দোলনে যুব কংগ্রেস এবং এনএসইউআইয়ের কর্মীদের উপস্থিতি সামান্য হলেও রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে পারেনি৷ তাদের দাবি, রাজ্যে জ্বালানি সংকট নিরসনে অবিলম্বে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে৷ তাদের অভিযোগ বিভিন্ন পেট্রোল পাম্পে এবং গ্যাস এজেন্সিগুলিতে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস পর্যাপ্ত হারে মজুত থাকলেও কালোবাজারির উদ্দেশ্যেই সংকটের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে৷ তাতে রাজ্যের জনগণ ভোগান্তির মুখে পড়ছেন৷ বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবশেষে পুলিশের হস্তক্ষেপে যুব কংগ্রেস এবং এনএসইউআই পথ অবরোধ প্রত্যাহার করে নেয়৷
জ্বালানি সংকটের প্রতিবাদে শহরে কংগ্রেসের ছাত্র-যুবদের পথ অবরোধ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















