News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানি সংকটের প্রতিবাদে শহরে কংগ্রেসের ছাত্র-যুবদের পথ অবরোধ
Image

জ্বালানি সংকটের প্রতিবাদে শহরে কংগ্রেসের ছাত্র-যুবদের পথ অবরোধ

Crisisনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ রাজ্যে জ্বালানির সংকটের কারণে পথে নামল কংগ্রেস৷ বুধবার সকাল সাড়ে এগারটা নাগাদ আসাম-আগরতলা জাতীয় সড়কের মঠ চৌমুহনী এলাকায় পথ অবরোধে বসেন যুব কংগ্রেস এবং এনএসইউআইয়ের কর্মীরা৷ ফলে, স্বাভাবিকভাবে ঐ রাস্তা দিয়ে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে৷ অবরোধ আন্দোলনে যুব কংগ্রেস  এবং এনএসইউআইয়ের কর্মীদের উপস্থিতি সামান্য হলেও রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে পারেনি৷ তাদের দাবি, রাজ্যে জ্বালানি সংকট নিরসনে অবিলম্বে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে৷ তাদের অভিযোগ বিভিন্ন পেট্রোল পাম্পে এবং গ্যাস এজেন্সিগুলিতে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস পর্যাপ্ত হারে মজুত থাকলেও কালোবাজারির উদ্দেশ্যেই  সংকটের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে৷ তাতে রাজ্যের জনগণ ভোগান্তির মুখে পড়ছেন৷ বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবশেষে পুলিশের হস্তক্ষেপে যুব কংগ্রেস এবং এনএসইউআই পথ অবরোধ প্রত্যাহার করে নেয়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top