News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তম পে কমিশনের সুপারিশে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিলমোহর, মোটা বেতন বাড়ল কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের
Image

সপ্তম পে কমিশনের সুপারিশে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিলমোহর, মোটা বেতন বাড়ল কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের

7CPCনয়াদিল্লি, ২৯ জুন৷৷ সুখবর! বেতন বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের৷ বুধবার সপ্তম বেতন কমিশনের সুপারিশ সিলমোহর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীসভা৷ এর ফলে জুলাই মাস থেকেই বেতন হাতে পাবেন প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা৷ উপকৃত হবেন ৫৮ লক্ষ পেনশনভোগীও৷ তবে কার কত শতাংশ বেতন বর্ধিত হবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ওই সুপারিশ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়ায়, বেতন, ভাতা ও পেনশন বাবদ সরকারের খরচ প্রায় ২৩৫৫ শতাংশ বাড়বে৷
বিচারপতি এ কে মাথুরের নেতৃত্বাধীন সপ্তম কমিশন মূল বেতনে ১৪২৭ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ন্যুনতম বেতন মাসে ১৮ হাজার টাকা ও সর্বাধিক বেতন মাসে আড়াই লক্ষ টাকা করারও সুপারিশ করেছিল বেতন কমিশন৷ কমিশনের হিসেব অনুযায়ী, বেতন, ভাতা ও পেনশন বাবদ সরকারের খরচ প্রায় ২৩৫৫ শতাংশ বাড়বে৷ অর্থ মন্ত্রকের অনুমান, সপ্তম বেতন কমিশন কার্যকর করতে গেলে সরকারি কোষাগার ১০২ লক্ষ টাকার বাড়তি বোঝা চাপবে৷ এরমধ্যে রেল কর্মচারীদের জন্য রেলের বাজেট থেকে ব্যয় হবে ২৮,৪৫০ কোটি টাকা৷ সাধারণ বাজেট থেকে ব্যয় হবে ৭৩,৬৫০ কোটি টাকা৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ায় আরও এক দফা মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে৷
সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্য করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ এর ফলে জুলাই মাস থেকেই বাড়তি বেতন হাতে পাবেন ৪৭ লক্ষ কর্মচারীরা৷ পেনশন বাড়বে ৫৩ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীর৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ওই সুপারিশ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়ায়, বেতন, ভাতা ও পেনশন বাবদ সরকারের খরচ প্রায় ২৩৫ শতাংশ বাড়বে৷
চলতি বছরের ১ জানুয়ারি থেকে নতুন বেতনক্রম কার্যকর হবে৷ নতুন হারে বেতন চালু হলে কবে থেকে বকেয়া বেতন মিলবে, তা এক কিস্তিতেই মিলবে কি না, তা জানার জন্যও এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশ ঘিরে প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিক সংগঠনগুলির মধ্যে অসন্তোষ ছিল৷ সকলেরই দাবি ছিল, কমিশন যে বেতন বৃদ্ধির সুপারিশ করেছে, তা যথেষ্ট নয়৷ সংঘ পরিবারের শ্রমিক সংগঠন বিএমএসও এনিয়ে আপত্তি তুলে৷ যুক্তি ছিল, কমিশনের সুপারিশ অনুযায়ী মূল বেতন, ভাতা ইত্যাদি মিলে মাত্র ১৬ শতাংশ মোট বেতন বৃদ্ধি হবে৷ তাই দাবি ওঠে, কমিশনের সুপারিশের থেকেও বেশি হারে বেতন বাড়াক মোদি সরকার৷
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন কাঠামো বদল হয়৷ এতদিন যে ষষ্ঠ বেতন কমিশন চালু ছিল, তা সুপারিশ কার্যকর হয়েছিল ২০০৬-এর ১ জানুয়ারি থেকে৷ ষষ্ঠ বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোট বেতন প্রায় ৩৫ শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছিল৷ এবার তাই মোদি সরকারের কাছে দাবি ছিল, অন্তত ৩০ শতাংশ মোট বেতন বৃদ্ধি করা হোক৷ সেক্ষেত্রে নূ্যুনতম মূল বেতন প্রায় ২১ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকায় পৌঁছাতে পারে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top